সর্বশেষ
||আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা||বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন||আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক||ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট||লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ||দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ||কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি||লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত||জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন||লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

বগুড়াজুড়ে কয়েক দিনের অস্থিরতা ও আতঙ্কে উত্তাল জনপদ

Share this news with

কয়েক দিনের ব্যবধানে বগুড়ার বিভিন্ন উপজেলায় ঘটে গেছে একের পর এক হৃদয়বিদারক, চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা। কোথাও কালবৈশাখী ঝড়ে প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী, কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে কোটি টাকার সম্পদ। আবার কোথাও ভণ্ড কবিরাজের লালসার শিকার হয়েছে মাদ্রাসাছাত্রী। নবজাতক হত্যা, ছিনতাই চক্রের দৌরাত্ম্য, দুর্নীতি ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোক, আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি ঘটে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া বিশাল বটগাছ চাপা পড়ে নিহত হন ব্যবসায়ী উমা চন্দ্র (৫২)। ফায়ার সার্ভিস সদস্যরা গাছ কেটে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এর পরদিন মঙ্গলবার (২৮ এপ্রিল) বগুড়া শহরের জামিলনগরে ‘মেসার্স সায়েম ট্রেডার্স’-এর খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে আমদানিকৃত বিপুল পরিমাণ খেজুর, দুটি প্যাকেজিং মেশিন ও একটি পিকআপ ভ্যান পুড়ে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে শেরপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। কেউ ৩০ মাস, আবার কেউ ৫৬ মাস পর্যন্ত বেতন না পাওয়ার অভিযোগ তুলে তারা কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবি, পৌরসভার বিভিন্ন খাত থেকে বিপুল আয় হলেও দুর্নীতি ও অনিয়মের কারণে সেই অর্থের সুফল পাচ্ছেন না তারা।

গাবতলীর সোলারতাইর গ্রামে রোববার (৩ মে) বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে আগুন লেগে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়। মুহূর্তেই টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে গেলে বের হতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

মঙ্গলবার (৫ মে) বগুড়া শহরের নামাজগড় এলাকায় জিন তাড়ানোর নামে এক দাখিল পরীক্ষার্থী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (৪০) নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে, ঝাড়ফুঁকের নামে নির্জন কক্ষে নিয়ে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি।

বুধবার (৬ মে) বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক, একটি প্রাইভেটকার, ওয়াকিটকি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। লোকলজ্জার ভয়ে সদ্য জন্ম নেওয়া এক নবজাতককে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে মা ও তার বর্তমান স্বামীর বিরুদ্ধে। পরে দুজনকেই আটক করে পুলিশ।

অন্যদিকে, রোববার (১০ মে) আদমদীঘির সান্তাহারে ট্রাকচাপায় প্রাণ হারান ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক আলমগীর কবির (৪৬)। মোটরসাইকেলে যাওয়ার সময় দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে একের পর এক অপরাধ, অগ্নিকাণ্ড ও মানবিক বিপর্যয়ের ঘটনায় গভীর শোক, আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে জেলাজুড়ে। ধারাবাহিক এসব ঘটনায় জনজীবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা ও অনিশ্চয়তা আরও তীব্র হচ্ছে বলে জানা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা

বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট

লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ

কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত

জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

১০

মিঠাপুরে তহশীলদারের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১১

বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক

১২

ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি

১৩

কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

১৪

গভীর রাতে অগ্নিকাণ্ড: রাউজানে ৫ বসতঘরসহ পুড়ল কোরবানির ৭ গরু

১৫

আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বে শাট ডাউন ববি, ‎স্থবির একাডেমিক কার্যক্রম

১৬

শ্রীমঙ্গলে বিরল ও প্রাণঘাতী কোবরা সাপ উদ্ধার

১৭

ইবিতে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন

১৮

জাবিতে বহিরাগত কর্তৃক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৯

বগুড়াজুড়ে কয়েক দিনের অস্থিরতা ও আতঙ্কে উত্তাল জনপদ

২০