সর্বশেষ
||চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি হাজারো মানুষ||২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয় লুটে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, রায়পুরায় শোক ও ক্ষোভ||বগুড়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান||বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান||ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার||প্রশাসনের নাকের ডগায় মাদকের রাজত্ব! সান্তাহারে ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনা—আতঙ্কে সাধারণ মানুষ||জাকসুর উদ্যোগে জাবিতে ফলজ-ঔষধি এক হাজার গাছ বিতরণ||মাদক কেনাবেচার সময় পীরগঞ্জে হাতেনাতে আটক ২, উদ্ধার ৪৩ পিস ট্যাবলেট||ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি সাকিব ও সম্পাদক তুষার||জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
জুবাইর, গোবিপ্রবি প্রতিনিধি
১১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে মাল্টি মিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন। ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে মাল্টি মিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন।
প্রথম ধাপে ১১ টি বিভাগের জন্য মাল্টি মিডিয়া প্রজেক্টর, কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার, সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিভাগের জন্য ল্যাব উপকরণ সরবরাহ করা হয়েছে। পরবর্তী সময়ে সকল বিভাগে মাল্টি মিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় গবেষণা ও ল্যাব উপকরণ সরবরাহ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এছাড়া উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর অফিসের কাজে গতিশীলতা আনতে রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন অফিসের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও কর্মকর্তা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি হাজারো মানুষ

২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয় লুটে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, রায়পুরায় শোক ও ক্ষোভ

বগুড়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার

প্রশাসনের নাকের ডগায় মাদকের রাজত্ব! সান্তাহারে ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনা—আতঙ্কে সাধারণ মানুষ

জাকসুর উদ্যোগে জাবিতে ফলজ-ঔষধি এক হাজার গাছ বিতরণ

মাদক কেনাবেচার সময় পীরগঞ্জে হাতেনাতে আটক ২, উদ্ধার ৪৩ পিস ট্যাবলেট

ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি সাকিব ও সম্পাদক তুষার

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১০

ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

১১

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক

১২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস: নিহত বেড়ে ৮, সবাই কন্যাশিশু

১৩

নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক

১৪

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন

১৫

সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের

১৬

সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ

১৭

ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’

১৮

বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২

১৯

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, নৌযান না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের

২০