তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আছে সাইনবোর্ড নেই কোন কাজ, দৌলতপুরে থমকে আছে ফায়ার স্টেশন প্রকল্প

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি দিন দিন জোরালো হচ্ছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ এই উপজেলায় বহু আগে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি নির্ধারণ করা হলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান নির্মাণকাজ শুরু হয়নি। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিনিয়ত বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, দৌলতপুর মৌজার হাকিমপুর চুয়া মল্লিকপাড়া এলাকায় প্রায় ০.৮২ একর জমি ফায়ার স্টেশন নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রকল্প হিসেবে সেখানে একটি সাইনবোর্ড টানানো থাকলেও বাস্তবে কোনো কার্যক্রমের অগ্রগতি নেই। সাইনবোর্ডে জে.এল. নং-৭৭, দাগ নং-৪৩৩৭ এবং খতিয়ান নং-৫৩৮১ উল্লেখ করে স্থানটি নির্ধারিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দৌলতপুর উপজেলায় প্রায়ই হাট-বাজার, বসতবাড়ি এবং কৃষিজমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এতে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অনেক সময় পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় ক্ষতি আরও বাড়ে।

বিশেষ করে এ অঞ্চলে ব্যাপক হারে পান চাষ হয়ে থাকে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। দৌলতপুরের পানের রয়েছে আলাদা বাজারমূল্য। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই হাজার হাজার পিলি বরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে পান চাষিদের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন নষ্ট হয়ে যায় এবং তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন। জমি নির্ধারণের পর কিছুটা আশা জাগলেও নির্মাণকাজ শুরু না হওয়ায় সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। জননিরাপত্তার স্বার্থে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, দৌলতপুরের মতো বৃহৎ জনবসতিপূর্ণ এলাকায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা জরুরি। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রশাসনিক জটিলতা দূর করে নির্মাণকাজ শুরু করবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০