
ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার আজ শনিবার (২ মে) দুপুর ১টা ৩০ মিনিটের সময় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন।
এ সময় বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে বুড়িমারী স্থলবন্দরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় লালমনিরহাট ও রংপুর চেম্বার আব কমার্সের পরিচলকরা উপস্থিত ছিলেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন