
ঢাকার মিরপুর-১৩-তে শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও ৫ম সংঘরাজ ভেন প্রজ্ঞানন্দ মহাথেরকে প্রকাশ্যে অপমান, হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শাক্যমুনি বৌদ্ধ বিহার ও ঢাকাস্থ আদিবাসী বৌদ্ধ জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানানো হয়।
আয়োজকদের অভিযোগ, ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.) প্রকাশ্য জনসম্মুখে বিহারের অধ্যক্ষ ভেন প্রজ্ঞানন্দ মহাথেরকে অপমান, মিথ্যাচার, হেনস্থা ও হুমকি দিয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন।
মন্তব্য করুন