
মাদকমুক্ত সমাজ গড়তে দেশের ৩০০ আসনের সংসদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এমপি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়ে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের সব সংসদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুললে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। শতভাগ নির্মূলের দাবি না করলেও নিজের এলাকায় মাদক অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। নেতার ওপর আস্থা রাখতে হবে। মাত্র আট মাস হয়েছে, তিনি অবশ্যই নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করবেন।
বিরোধী দলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, কয়েকজন ব্যক্তি সরকার পতনের ডাক দিলেই সরকার পতন হয়ে যায় না। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে মামলা, গুম ও খুনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। নিজেও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করা উচিত। তবে কোনো ধরনের ষড়যন্ত্র বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, বিআইডব্লিউটিএ সিবিএর সভাপতি মাজহারুল ইসলাম এবং কৃষকদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহজাহান কামাল।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
এ সময় জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ও নোমান হোসেন, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুববিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক রাশেদ হোসেন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক লিটন হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জিসফের আহ্বায়ক মোহাম্মদ শেখ শহীদ, যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন, মো. আবু সায়েদ, মুরাদ হোসেন, আনিসুর রহমান, ফাহাদ হোসেন, আব্দুল মান্নান ও বেল্লাল হোসেন, ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা জিসফের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন হাওলাদার, মিরপুর থানা সভাপতি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর সদর থানা পশ্চিম শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদার এবং মতিঝিল থানা যুবদল নেতা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন