
বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সাংগঠনিক শৃঙ্খলা, জবাবদিহি নিশ্চিত করা, তৃণমূলের ঐক্য, যোগ্য নেতৃত্ব, জনস্বার্থে ভূমিকা রাখা ও জনআস্থা বাড়ানোর তাগিদ দিয়েছেন নেতারা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।
যুবদলের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর ঢল নামে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক নেতাকর্মীর শোভাযাত্রা মিলনমেলায় পরিণত হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করতে ভূমিকা রেখেছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদল নেতা আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, শাহাদাৎ হোসেন সোহাগ, হারুনুর রশিদ সুজন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, মিনহাজুল ইসলাম রিমন, অতুল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম তৌহিদ, আহসান হাবীব মমি, আদিল শাহরিয়ার গোর্কি প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন