
আগামী ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ফলাফল প্রকাশের পদ্ধতি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবক।
মন্তব্য করুন