
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বাড়ি হামিম।
টুর্নামেন্টকে ঘিরে হলপাড়া ফুটবল মাঠে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে ক্রীড়ামুখর পরিবেশ তৈরি হয়।
মন্তব্য করুন