নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

Share this news with

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া জেলা ও আদমদীঘি উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সংগঠনটির নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবকে নির্বিঘ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রস্তুত রাখা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক বিষয় সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার এবং উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন জানান, এ বছর আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এবং কোথাও কোথাও রং ও সাজসজ্জার কাজ চলছে।

তারা আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হবে। তাদের দাবি, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকারও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আদমদীঘি উপজেলাবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০