তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর সাতবিলি মাঠ থেকে নিখোঁজের তিন দিন পর রাজা (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নির্জন মাঠের সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের গলায় মাছ ধরার জাল পেঁচানো ছিল এবং মাথা ও কোমরের মাংস শিয়ালে খেয়ে ক্ষতবিক্ষত করেছিল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত রাজা দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মো. ইমান বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন ধরে রাজা নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় সাতবিলি মাঠের নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। তিনি কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে ঘাস ও খড়ের আড়ালে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকারে আশপাশের কৃষকরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজা অত্যন্ত পরিশ্রমী, দায়িত্বশীল এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলা একজন ভালো মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তাঁর কোনো শত্রু থাকার কথা নয়। এমন একজন সজ্জন যুবকের মরদেহ এভাবে গলার জাল পেঁচানো ও বন্য শিয়ালে খাওয়া অবস্থায় উদ্ধার হওয়ায় পুরো কামালপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিন আগের। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং সিআইডি টিমের তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

৩

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৫

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৬

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৭

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৮

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৯

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

১০

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

১১

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

১২

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১৩

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১৪

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১৫

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৬

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৭

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৮

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৯

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

২০