নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

Share this news with

ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের মোল্লা ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। ওই রাতে তিনি ভ্যানযোগে মোল্লা গ্রামের তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির পাশের একটি শাখা সড়কে পৌঁছালে হঠাৎ তার পরনের ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সদরপুর থানা পুলিশকে অবহিত করে। পরে থানার জরুরি ডিউটিতে থাকা এসআই (নিঃ) আশরাফুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

১

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

২

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৩

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৪

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৫

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

৬

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

৭

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

৮

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

৯

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১০

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১১

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১২

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৪

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

১৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

১৭

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১৮

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

১৯

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

২০