এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

Share this news with

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার পরিচালনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ক এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সোমবার বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয় থেকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে সভাপতি এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদকে সহ-সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বেগম মুস্তারী আকতার জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাঞ্জিমা আখতার, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ডানিয়েল তাহের এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া মনোনীত সদস্য হিসেবে রয়েছেন নাজমা আক্তার, আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট পলাশ সরকার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটি বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটির কার্যক্রমের মধ্যে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক বিভিন্ন উদ্যোগ পরিচালনার বিষয় রয়েছে।

আবুল কালাম আজাদ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্বে তিনি শিশু একাডেমির জেলা শাখার কার্যক্রমে অংশ নেবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

২

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

৩

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

৪

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

৬

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

৭

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৯

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১০

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

১১

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

১২

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

১৩

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

১৪

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

১৫

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১৬

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১৮

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

২০