
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীর এক ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি থেকে বহিষ্কৃত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কার্যকলাপের জন্য মো. রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেন রাব্বি হোসেন। ওই কমেন্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।
পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বহিষ্কারের ফলে তিনি সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ হারিয়েছেন।
মন্তব্য করুন