মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারি খাড়ির পাড় দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে ফুলজান এগ্রো ফিড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একই সঙ্গে কৃষকের জমিতে যাতায়াতের পথ বন্ধ এবং ফসল নষ্টেরও অভিযোগ করেছেন স্থানীয় কৃষক পাখি হোসেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।

ভুক্তভোগী পাখি হোসেন জানান, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকায় তাঁর কৃষিজমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। হঠাৎ করে জমিতে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। এতে জমিতে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। এ নিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগে পাখি হোসেন আরও বলেন,  কাঁটাতারের বেড়া দিয়ে সরকারি খাড়ির পাড় দখলের পাশাপাশি কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া তাঁর কৃষিজমিতে বজ্র ফেলে ফসলের ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত রবিবার (২০ সেপ্টেম্বর) থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাখি হোসেন। তবে অভিযোগের এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, এ বিষয়ে একজনের অভিযোগ এসেছে খতিয়ে দেখা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০