অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

Share this news with

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের পথ তৈরি হয়েছে। কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচ করবর্ষের কর দাবিকে চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিটের ওপর দেওয়া রুল খারিজ করে আদালত। পুনর্মূল্যায়নের পর এনবিআর যে কর দাবি করেছিল, তার পরিমাণ ৬৬৬ কোটি টাকা।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের ওপর এনবিআরের কর দাবির বৈধতা নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

পরবর্তীতে কর পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬৬৬ কোটি টাকা কর নির্ধারণ করা হয়। এই কর নির্ধারণের সিদ্ধান্তের বৈধতা নিয়েও গ্রামীণ কল্যাণ আদালতের শরণাপন্ন হয়।

এর আগে বিষয়টি নিয়ে ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে রায় দিয়েছিলেন। ওই রায়ের পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

এরপর মামলাটিতে নতুন মোড় আসে। পরবর্তী সময়ে ২৯ আগস্ট আগের রায়টি স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন।

পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য আসে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন বেঞ্চ গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে দেন।

এদিন আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

হাইকোর্টের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এনবিআরের দাবি অনুযায়ী গ্রামীণ কল্যাণকে পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১০

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১১

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১২

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৪

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৫

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৬

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৭

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

১৮

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিপি সাদিক কায়েমের বক্তব্য

১৯

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে’ সৈয়দ আহমদুল হকের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

২০