
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে কবি ফররুখ আহমদ, বিপ্লব ও সংহতি দিবস, শহীদ আবরার ফাহাদ এবং ২৮ অক্টোবর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে রয়েছেন—ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।
অনুষ্ঠানে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন