
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মির্জা রাইসুল ইসলাম, ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রকাশিত ব্রেইল ভার্সনের সাহিত্যসামগ্রী হস্তান্তর করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন