
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আয়োজনে ‘ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬’-এ মনোনীত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মির্জা রাইসুল ইসলাম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
অনুষ্ঠানে ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬-এর জন্য মনোনীত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন