এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

Share this news with

জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা চৌধুরী মনিরুল হাসানকে নতুন দায়িত্বে পদায়ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন।

গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক (হিসাব) জনাব চৌধুরী মনিরুল হাসানকে অর্থ ও হিসাব দপ্তরের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর দপ্তরে অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়েছে।  আদেশটি ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

গত জুলাই আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদেরকে বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। জুলাই বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের মিছিলে তাকে সম্মুখ সারিতে দেখা যায়। মিছিলের শেষে আলোচনায় তিনি বলেন, “হাসিনা বলেছেন গণভবনের দ্বার খোলা আলোচনার জন্য। কিন্তু এই আলোচনা প্রত্যাখ্যান করে যেসব শিক্ষার্থী আজ জুলাই আন্দোলনের সাথে জড়িত তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। ”

এবিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোবিপ্রবি শাখার ভিপি মোহাম্মদ হাবিব বলেন, “জুলাই বিরোধী চৌধুরী মনিরুল হাসান আওয়ামী লীগের অন্যতম নেতৃত্বে ছিল। শিক্ষার্থীদের ৩ আগষ্টের র‍্যালীতে হুমকি দিয়েছিল এবং  মিছিলে সে নেতৃত্ব দিয়েছিল।সেটার প্রতিদান স্বরুপ বর্তমান ভিসি স্যার তাকে প্রমোশন দিয়ে উপাচার্যের পিএস এর মতো স্থানে অসীন করা বর্তমান ভিসির আদর্শের সাথেই সাংঘর্ষিক।

আর যদি ভিসি স্যার এটাকে ন্যায় মনে করেন তাহলে তিনিও হয়তো গুপ্ত জুলাই বিরোধী। বর্তমান প্রশাসন কে বলব,যারা জুলাই বিরোধী ছিল তাদের সংশোধন হতে দেন, সময় দেন কিন্তু তাদের কে সামনে এনে বড় পদ দিবেন এগুলা কিন্তু আপনাদের জন্যে ভালো কিছু বয়ে আনবে না।”

জুলাই বিরোধী চৌধুরী মনিরুল হাসানের পদায়ন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, আমার কাছে শোনার থেকে আমার জনসংযোগ দপ্তর থেকে জেনে নিতে পারেন। আর আমার এ বিষয়ে তেমন কিছু বলার নাই। এখানে যারা আছে তাদের অধিকাংশই একই রকমের। আমার একজন অভিজ্ঞ লোক দরকার দপ্তর চালানোর জন্য তাই আর কি নিয়োগ দেওয়া হয়েছে। কারণ আমার তো দপ্তরের কাজ পরিচালনা করা লাগবে, সেদিকেই লক্ষ্য রেখে নিয়োগ দেওয়া।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ধুনটে প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তে দুই পক্ষের বিরোধ, ফিরে এলেন শিক্ষা কর্মকর্তা

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের অভিযোগ: দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১০

কুষ্টিয়ায় ৯ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু, শরিয়তসম্মত জবাই নিশ্চিতের দাবি

১১

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

১২

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

১৪

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

১৫

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৬

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

২০