আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Share this news with

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভোলাবাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ঘটনার পেছনে সহকর্মী শিক্ষক ও কতিপয় সাংবাদিকের সংঘবদ্ধ ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির হাত রয়েছে।
‎
‎​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি কঠোর হাতে বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্কুলের দুর্নীতিতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তার কিছু সহকর্মী একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন এবং গোপনে ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করেন।
‎
‎​পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেওয়ার নাম করে স্থানীয় কিছু কুচক্রী সাংবাদিক তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন। কিন্তু সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, ক্ষিপ্ত হয়ে তারা গোপন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
‎
‎​জানা যায়, এই ঘটনা নিয়ে গত ৮-৯ মাস ধরে উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার তদন্ত করে বিষয়টি মীমাংসা করেছিলেন। কিন্তু দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিডিওটি এখন নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে।
‎
‎​এদিকে বিদ্যালয়ের ভেতরের দুর্নীতি ঢাকতে এবং সৎ ও দায়িত্বশীল শিক্ষককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার শিক্ষক সমাজ ও সাধারণ জনগণ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০