এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

Share this news with

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে সূচনা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতারা। জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ, জাতি ও দলের কল্যাণে ফাতেহা পাঠ এবং দোয়া শেষে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে শহরের পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা, সদর উপজেলার শাখারিয়া ডাঙা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

একইদিন, নন্দীগ্রামে দলীয় কার্যালয়ের সামনে মহাসড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ডসহ পৌর শহর প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া শিবগঞ্জ পৌর এলাকায় শোভাযাত্রা শেষে শহীদ মীর মুগ্ধ চত্বরে সমাবেশে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের দাওয়াতি সমাবেশ

নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি

কাজ করলেও সমালোচনা, না করলেও সমালোচনা থাকবে- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু

১০

রুমা উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা

১২

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগ: অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার ঘোষণায় শাহবাগে অটোরিকশা মালিক-শ্রমিকদের জমায়েত

১৬

‎নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি

১৭

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন

১৮

বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড খেলেন গণপিটুনি

১৯

নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক

২০