
সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের জুলাই মাস থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রেডে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে পুরো পে-স্কেল একযোগে কার্যকর না করে তিনটি ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতন
নতুন পে-স্কেলে সর্বোচ্চ বেতন গ্রেড-১ এ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড-২ এ ১ লাখ ৩২ হাজার এবং গ্রেড-৩ এ ১ লাখ ১৩ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় নতুন এই পরিবর্তন বাস্তবায়িত হলে নিম্ন ও উচ্চ—উভয় স্তরের কর্মচারীদের আর্থিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হতে পারে।
মন্তব্য করুন