
স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর, ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথনাটক ‘শালুক ভাঙার কথা’ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে এ পথনাটকের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত রয়েছেন মুন্সীগঞ্জের সংসদ সদস্য ও রাজনীতিবিদ মোঃ কামরুজ্জামান রতন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) ও যুগ্ম সচিব মোঃ আনোয়ার ইসলাম সরকার।
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এ পথনাটকের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন