মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি ও বাজারজাত করার অভিযোগে হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কারখানা থেকে জব্দ করা বিভিন্ন মালামাল ও তৈরিকৃত পণ্য ধ্বংস করা হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম সান্তাহার পৌর শহরের পাথরকুটা এলাকার মৃত ময়েজ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের পাথরকুটা ও সাহেবপাড়া এলাকায় নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন। রবিবার সকালে সান্তাহার উপহার এলাকায় কয়েকটি দোকানে খাবার স্যালাইন বিক্রির সময় স্থানীয় এক দোকানি তাকে আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামিদুল ইসলামকে আটক করে এবং তার কাছ থেকে ১১ কার্টন খাবার স্যালাইন জব্দ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় জিজ্ঞাসাবাদে হামিদুল ইসলাম নিজ বাড়িতে পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি হারপিক ও খাবার স্যালাইন, নকল মোড়ক এবং বিভিন্ন তৈরির উপকরণ ও আলামত পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হামিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা অবৈধ পণ্য নকল মোড়ক ও অন্যান্য মালামাল ধ্বংস করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

১০

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

১১

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

১২

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৩

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১৪

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১৫

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৬

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৭

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৮

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০