সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৪ অগাস্ট ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সরকার ও রাজনীতি বিভাগকে ৩-১ গোলে পরাজিত করে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছে লোক প্রশাসন বিভাগ।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লোক প্রশাসন বিভাগের খেলোয়াড়রা। মাঠে খেলোয়াড়দের চমৎকার বোঝাপড়া, সিনিয়র-জুনিয়রদের সমন্বয় এবং ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা।

লোক প্রশাসন বিভাগের হয়ে গোল করেন ৫০তম ব্যাচের কাউসার হোসাইন, ৫০তম ব্যাচের আবু হানিফা এবং ৫২তম ব্যাচের নাজমুল হাসান পাপন। সরকার ও রাজনীতি বিভাগের হয়ে একমাত্র গোলটি করেন হুমায়ুন কবির জয়।

ম্যাচজুড়ে লোক প্রশাসন বিভাগের খেলোয়াড়দের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও সমর্থকরা।

এই জয়ের মধ্য দিয়ে শিরোপার পথে নিজেদের যাত্রা আরও এক ধাপ এগিয়ে নিল লোক প্রশাসন বিভাগ। রাউন্ড অফ সিক্সটিনেও জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা জয়ের প্রত্যাশা করছেন বিভাগের খেলোয়াড় ও সমর্থকরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০