সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক ছাত্রদল নেতা শরীফুলের ওপর হামলার নিন্দা জানাল জাবি ছাত্রদল

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলামের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২১ আগস্ট) সংগঠনের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীফুল ইসলামের ওপর সম্প্রতি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ন্যক্কারজনক ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ধরনের হামলার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক শরীফুল ইসলামের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন। পাশাপাশি তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

সাবেক ছাত্রদল নেতা শরীফুলের ওপর হামলার নিন্দা জানাল জাবি ছাত্রদল

অনলাইন পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই রিক্সা চালক আটক

‎নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

কেন্দ্রীয় অংশ রিভিউ হলেও হল সংসদে আটকে কুবির কুকসু

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

১০

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

১১

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

১২

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

১৩

বগুড়ার শেরপুর সরকারি কলেজে থামছে না টাকার খেলা

১৪

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, শপথ কাল বঙ্গভবনে

১৫

চাকরিতে পূর্ণবহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান

১৬

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

১৭

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াত নেতার

১৮

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

১৯

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

২০