নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বাড্ডায় জামায়াতের মোমবাতি মিছিল

Share this news with

রাজধানীতে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে মোমবাতি মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উত্তর বাড্ডা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে কেবল যুদ্ধ পরিস্থিতির সঙ্গে ব্যাখ্যা করা ঠিক নয়। তার অভিযোগ, সরকারের ব্যবস্থাপনায় দুর্বলতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেও সংকট তীব্র হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, বিদ্যুতের ঘাটতির কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লোডশেডিংয়ের মধ্যে থাকতে হচ্ছে। অনেক পরিবারে আলো জ্বালানোর জন্য মোমবাতির ওপর নির্ভর করতে হচ্ছে। সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাসের মূল্য পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অতিরিক্ত বা ‘হিডেন চার্জ’ বন্ধ করার দাবিও জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছে, তখন বিদ্যুৎ-সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। নিজের দেশের মানুষের চাহিদা পূরণ না করে অন্য কোনো পরিকল্পনা এগিয়ে নেওয়া হলে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সংকটের সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

জামায়াতে ইসলামী গণমানুষের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।

মোমবাতি মিছিলে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শেষদিকে সেলিম উদ্দিন বলেন, মোমবাতির আলো দিয়ে তারা শুধু বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করছেন না, বরং জনগণের দুর্ভোগের কথাও তুলে ধরছেন। তার ভাষ্য, সংকট যত গভীরই হোক, মানুষের অধিকার ও দাবির কথা বলার আন্দোলন থেমে থাকবে না।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০, লুন্ঠিত মালামাল উদ্ধার

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বাড্ডায় জামায়াতের মোমবাতি মিছিল

হাসনাপাড়া স্পার এলাকা পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

বরিশালে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, সরকারের বিরুদ্ধে মুজিবুর রহমানের অভিযোগ

বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি ডা. শফিকুর রহমানের

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

খুলনায় জামায়াতের যুব সম্মেলন: রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকা রাখার আহ্বান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দুর্দশা, মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দাবি

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের আলো থেকে দূরে বান্দরবানে শত শত পাহাড়ি গ্রাম

১০

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১১

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

১২

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

১৪

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

১৫

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

১৬

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

১৭

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৮

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

১৯

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

২০