নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

Share this news with

রাজধানীর শাহবাগে ছাত্রলীগের সদস্য সন্দেহে খন্দকার রায়হান (২৬) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে তাকে শাহবাগ থানা পুলিশ হেফাজতে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ হেফাজতে রায়হানকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যরা রায়হানকে ছাত্রলীগের সদস্য সন্দেহে মারধর করে শাহবাগ থানায় হস্তান্তর করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠায়।

রায়হান বগুড়া জেলার শেরপুর থানার নোয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাজী নজরুল ইসলাম রোডের কে/৭ এলাকায় বসবাস করেন।

ঢামেক হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে রাত ৭টা ২০ মিনিটের দিকে রায়হানকে পুলিশ হেফাজতে হাসপাতাল থেকে বের করে শাহবাগ থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, খন্দকার রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাবেক শিক্ষার্থী। প্রাথমিকভাবে তার কোনো রাজনৈতিক সংগঠনে পদ-পদবি ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানার এসআই মনমন হালদার তাকে পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০