সর্বশেষ
||‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১||সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ||চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন||ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক||‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান||প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়||বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত||নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার||প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!||ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!
মোঃ আরিফ হোসেন, ‎নোয়াখালী জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

Share this news with

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ভাগের নগদ ৩৯ হাজার টাকা, একটি লোহার স্টিক এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও ঘটনাস্থলে ফেলে যাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

‎গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর ধনু মেস্ত্রী বাড়ির মো. ইব্রাহিমের ছেলে বাকের হোসেন ওরফে অনু (৩২), একই ইউনিয়নের দরবেশপুর গ্রামের আব্দুল মালেক মোস্তফার ছেলে কোরবান আলী ওরফে দুলাল (৪৮), অশ্বদিয়া ইউনিয়নের পশ্চিম নিরঞ্জনপুর সামছুল হকের বাড়ির মজিবুল হকের দুই ছেলে সাইদুল হক ওরফে আরিফ (২১) এবং মহিবুল ইসলাম আসিফ (২৫)।

‎পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর এলাকার মোশারফ হোসেন ফরহাদের বাড়ির কলাপসিবল গেটের তালা ও কাঠের দরজা ভেঙে ৮ সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের চেইন, লকেট ও আংটি, একটি রুপার ব্রেসলেট, ছয়টি মোবাইল ফোন এবং নগদ সাড়ে ৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

‎ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন ফরহাদ বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার তত্ত্বাবধানে গঠিত বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে।

‎গত ২ আগস্ট চট্টগ্রাম মহানগরের খুলশী থানার লালখান বাজার এলাকার মতিঝর্ণা থেকে বাকের হোসেন ওরফে অনু (৩২) কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

‎একই দিন বিকেলে নোয়াখালীর দরবেশপুর এলাকা থেকে কোরবান আলী ওরফে দুলাল (৪৮) এবং পশ্চিম নিরঞ্জনপুর এলাকা থেকে সাইদুল হক ওরফে আরিফ (২১) ও মহিবুল ইসলাম আসিফ (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় সাইদুল হকের কাছ থেকে এক হাজার টাকার দুটি নোট ও ৫০০ টাকার ৭৪টি নোটসহ মোট ৩৯ হাজার টাকা এবং একটি লোহার স্টিক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকা ডাকাতির ঘটনায় তার ভাগে পাওয়া অর্থ।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ডাকাত দলে মোট আটজন সদস্য ছিল। ডাকাতির আগে তারা সাইদুল হকের একটি প্রকল্পে জড়ো হয়ে পরিকল্পনা করে সিএনজিচালিত অটোরিকশায় ঘটনাস্থলে গিয়ে ডাকাতি সংঘটিত করে।

‎পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন আরও জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধেই ডাকাতি, অস্ত্র, চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে বাকের হোসেনের বিরুদ্ধে ৩টি, কোরবান আলীর বিরুদ্ধে ১২টি, সাইদুল হকের বিরুদ্ধে ১১টি এবং মহিবুল ইসলাম আসিফের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি কোরাবারি ও একটি ভাঙা তালাও উদ্ধার করেছে। গ্রেপ্তার আসামিদের ডাকাতির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ

চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক

‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!

১০

ধুনটে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

১১

চরভদ্রাসনে এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে এসে শুধু ‘মিসকল’ দিয়ে যায়

১২

ঝিনাইদহে বিএসএফের ছোড়া গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি

১৩

হাতিরঝিলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

১৫

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ

১৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

১৭

দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং

১৮

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৯

চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা

২০