পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

Share this news with

চট্টগ্রামের হাটহাজারীতে ঘর থেকে বের হতেই অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন— একই এলাকার মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০) এবং মো. শাহাদাত (২২)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালিয়া গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তায় বের হয় ওই শিক্ষার্থীবী। আগে থেকে সেখানে ওত পেতে ছিল একই এলাকার বাসিন্দা হাজী সোলায়মানের ছেলে রবিউল আলম। সুযোগ বুঝে নুরুল আলম ও শাহাদাতের সহযোগিতায় রবিউল ওই ছাত্রীকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর নিখোঁজ ছাত্রীর মা শামীমা আকতার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় হাটহাজারী মডেল থানা পুলিশ মামলাটি এজাহারভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান— স্কুলছাত্রী নিখোঁজ বা অপহরণের ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১০

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১১

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৩

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৪

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৫

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৬

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৮

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

২০