সর্বশেষ
||গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০||বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান||বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের||ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ||আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত||মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা||কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত||উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত||জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

হল সংসদের নেতাকে হেনস্তার অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহিদকে মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্কিত জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন নুরুল ইসলাম শহিদ।

ফেসবুক পোস্টে শহিদ দাবি করেন, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষে তিনি ও তার হলের কয়েকজন শিক্ষার্থী হবিবুর রহমান হল মাঠে খেলা দেখতে যান। খেলার প্রায় ৩০-৩১ মিনিটের সময় রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং হাবিবুর রহমান হল সংসদের জিএস আশিক শিকদার তাকে তাদের পাশে বসে খেলা দেখার জন্য ডাকেন। পরে তিনি এলইডি স্ক্রিনের পাশে সুতা দিয়ে ঘেরা নির্ধারিত স্থানে গিয়ে ভিপির পাশে বসেন।

তিনি আরও বলেন, খেলা দেখার প্রায় এক মিনিট পর রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও সহ-ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সামি সেখানে আসেন। এ সময় ভিপি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে স্থান ত্যাগ করলে আম্মার তাকে ওই স্থান থেকে সরে যেতে বলেন। কারণ জানতে চাইলে আম্মার তার গেঞ্জির কলার ধরে টানাটানি করেন এবং সেখানে কেউ থাকতে পারবে না বলে জানান। একপর্যায়ে তাকে জোরপূর্বক দড়ির ভেতরের স্থান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে শহিদ আরও উল্লেখ করেন, এ ঘটনার পর কথা-কাটাকাটির একপর্যায়ে ভিপি ঘটনাস্থলে ফিরে আসেন। তখন তিনি ভবিষ্যতে রাকসুর কোনো কার্যক্রমে অংশগ্রহণে অনাগ্রহের কথা জানান। পরে ভিপি তাকে অন্যত্র নিয়ে যান।

জানতে চাইলে প্রত্যক্ষদর্শী রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নূন বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে মূলত কী ঘটেছিল তা আমি জানি না। কারণ আমি স্ক্রিনের পাশে বক্সের একদম সামনে অবস্থান করছিলাম। সেখানে কী কথা হয়েছে বা কোনো গালাগালির ঘটনা ঘটেছে কি না, তা আমি স্পষ্টভাবে শুনতে পারিনি। তখন আমার মনে হয়েছিল, হয়তো সামান্য কোনো ঝামেলা হয়েছে। পরে কিছুক্ষণ আগে আমি তার (নুরুল ইসলাম শহীদ) পোস্টটি দেখতে পাই।

তবে মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, রাকসুর আয়োজনে খেলা দেখানো হয়েছে সেখানে সবাই সমান। শৃঙ্খলার ব্যাপারে গত বারের থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করেছি কোনো ঝামেলা ছাড়াই আয়োজন সুন্দর করার। আমাদের বোনেরা স্ক্রিনের বাম পাশে বসেছিলো। এখানে সামনে কেউ দাড়ালে আমাদের বোনেরা দেখতে পারতেছিলোনা। দায়িত্বের জন্য আমি এখানে ভিতরে এক কোনায় দাড়িয়ে ছিলাম আর কাউকে এখানে আসতে দিচ্ছিলাম না। হঠাৎ সে আসে তখন পিছনের বোনেরা দেখতে পাচ্ছিলোনা। আমি তাকে স্ক্রিনের ডানপাশে ভিপির পাশে গিয়ে বসতে বলি। সে সেখান থেকে বের হয়ে গালি দিতে দিতে চলে যায়।

আম্মার আরও বলেন, দায়িত্ব নিয়ে বলছি আমি তার গায়ে টাচই করিনি। একবারের জন্যও তার টি-শার্টে হাত দেইনি এবং সে যে পরিমাণ বাজে ভাষা ব্যবহার করেছে আমি টু শব্দটিও করিনি। সে উগ্র আচরণের এটা সবাই জানে। তার ব্যবহার সম্পর্কে সবাই অবগত। সে ইন্সট্যান্ট যে পরিমাণ মুখ খারাপ করে গালি আমাকে দিয়েছে সেগুলো ধরলে বড় আকারে সিনক্রিয়েট হয়ে যেত। আয়োজন সুন্দর করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এখানে সে কেন, রাকসু ভিপিকে অনুরোধ করে ডানপাশে বসিয়েছি যাতে বামদিকের বোনেরা খেলা দেখতে পারে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০

বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান

বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ

আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

১০

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা
বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

১১

বদলির এক মাস পরও কর্মস্থলে বহাল শজিমেকের প্রধান সহকারী

১২

হল সংসদের নেতাকে হেনস্তার অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৩

মনোহরদী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

১৪

দ্রুততম সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

১৫

খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত-প্রধানমন্ত্রী

১৬

হোসেনপুর ভ্রাম্যমাণ অভিযানে ফুটপাত দখলমুক্ত

১৭

মৌলভীবাজার বিএনপি’র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

১৮

রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ

১৯

নওগাঁর মান্দায় ২৫ লিটার চোলাই মদসহ আটক ১

২০