মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত এক স্কুল হোস্টেলে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই দিন পর অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শিক্ষার্থী মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন জিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রামগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান এবং দ্বাদশ শ্রেণির সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান ২০২৪ সালে একাডেমির আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, হোস্টেলের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কনিষ্ঠদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছিল।

সম্প্রতি একটি আইফোন চুরির অভিযোগ তুলে দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মেহেদীসহ কয়েকজন কনিষ্ঠ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের নামে দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতন করে। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষকে জানালেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, লিখিত অভিযোগ দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষার্থীরা গত ১৫ জুন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত মেহেদীর ওপর পুনরায় নির্যাতন চালায়। এতে তার মৃত্যু ঘটে বলে পরিবারের দাবি।

পরবর্তীতে কে বা কারা মেহেদীর মরদেহ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিহতের বাবা জিয়া উদ্দিন জিয়া বাদী হয়ে অধ্যক্ষসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০