সর্বশেষ
||জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল||সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির||সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড||কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা||ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা||গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা||প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক||একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে||গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম||সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা
হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান—সুন্দর সমাজ গঠনে এলাকাবাসী” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন সরকার এবং ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” পরে তিনি উপস্থিত সবার অংশগ্রহণে মাদকবিরোধী শপথ পাঠ করান।

বিশেষ অতিথিরা বলেন, যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তারা আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নের যুবসমাজ ঘোষণা দেয়, মাদকমুক্ত সমাজ গঠনে তারা সব সময় প্রস্তুত। প্রয়োজনে যেকোনো সময় মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

১০

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

১১

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

১২

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৩

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

১৫

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

১৬

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

১৭

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

১৮

‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

১৯

‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

২০