হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

Share this news with

রাজনৈতিক সংস্কার, গণভোট, বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, গণ-আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নের পথে হাঁটছে। একই সঙ্গে তিনি দলটির বিরুদ্ধে খুনিদের রক্ষা, বিভিন্ন প্রতিষ্ঠান দখল এবং সংস্কারবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগও করেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “২৪-এর আন্দোলনে জীবন দিয়ে যাওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। তারা ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মসজিদ কমিটিও দখলে নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলবে না। কিন্তু তারা আমাদের এবং আবু সাঈদের স্বপ্ন ভঙ্গ করেছে।”

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিবীয় সংবিধান ও ভারতীয় বাস্তবায়নে কাজ করছে।”

তিনি আরও বলেন, “২০০ আসন পেয়ে বিএনপির পাখির মতো পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে সংস্কার যদি না হয়, তাহলে আকাশে ওড়ার সেই পাখনা ভেঙে পড়বে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি। এ সময় তিনি বলেন, সরকার দলীয় বাজেট বৈষম্য করছে এবং এবারো রংপুরে তা সাজিয়ে দেওয়া হচ্ছে। এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম তাঁর বক্তব্যে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর একশন নেওয়া হবে। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১০

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১১

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১২

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৩

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৪

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৫

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৬

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৮

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৯

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

২০