রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে আজ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, বিপাকে হাজারো বনজীবী

Share this news with

বনজ সম্পদ, মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্য প্রাণীর সুরক্ষার লক্ষ্যে আজ সোমবার (১ জুন) থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত দীর্ঘ তিন মাস বনের ভেতরে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে জেলে, মৌয়াল ও পর্যটকদের জন্য নতুন পাস বা অনুমতিপত্র দেওয়া বন্ধ করেছে বন বিভাগ। পাশাপাশি আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সবাইকে বন এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

​বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময়টি সুন্দরবনের মাছ, জলজ প্রাণী ও বিভিন্ন বন্য প্রাণীর প্রধান প্রজনন মৌসুম। এই সময়ে সুন্দরবনের অধিকাংশ মাছ ও জলজ প্রাণী ডিম ছাড়ে। একই সঙ্গে বনের উদ্ভিদরাজির স্বাভাবিক পুর্নজন্ম প্রক্রিয়াও চলতে থাকে। তাই বন ও বন্য প্রাণীর নিরাপদ বিচরণ এবং প্রজনন পরিবেশ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

​এদিকে সরকারের এমন সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে, মৌয়াল ও সাধারণ বনজীবী। তাদের দাবি, দীর্ঘ তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় তাদের আয়-রোজগারের পথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিকল্প কর্মসংস্থান না থাকায় এই সময়ে অনেককেই ঋণ করে সংসার চালাতে হয় এবং মহাজনসহ বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছে ধারদেনায় জড়িয়ে পড়তে হয়। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যথাযথ সরকারি সহায়তা না পাওয়ায় প্রতিবছরই তাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। এই সংকটময় পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার জোর দাবি জানিয়েছেন কর্মহীন হয়ে পড়া এসব বনজীবী।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০