সর্বশেষ
||কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার||নিখোঁজের একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার||দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির গুরুতর অভিযোগ||জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার||নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের||বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা||দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন||বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২||নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক||সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

Share this news with

সারাদেশে সংঘটিত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“সারাদেশে অব্যাহত সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন ঘটনার দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত কর” প্রতিপাদ্যে আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ), রাঙ্গামাটি জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, বিলাইছড়িতে এক জুম্ম ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বান্দরবানের থানচিতে এক শিশুকে ধর্ষণ এবং রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্প এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। সঞ্চালনা করেন এইচডাব্লিউএফ রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এলি চাকমা। স্বাগত বক্তব্য দেন পিসিপি’র সাংগঠনিক সম্পাদক সজল চাকমা।

এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা, এইচডাব্লিউএফ কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা চাকমা এবং রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা।

বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করা, দোষীদের কঠোর শাস্তি প্রদান এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

নিখোঁজের একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির গুরুতর অভিযোগ

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

১০

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

১১

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

১২

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

১৩

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

১৪

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

১৫

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

১৬

পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ

১৭

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার

১৯

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

২০