মোঃ মিরু হাসান বাপ্পি - বগুড়া প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

Share this news with

আদমদীঘির সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাখার (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন: জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ছাত্রদল নেতা আকাশ,

ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাখার ফুপু লিপি বেগম, প্রতিবেশি খাদিজা ও রমনি আক্তার প্রমুখ|

অপর দিকে রবিবার সকালে পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় শিশু রাখার মাদরাসা নূরানী ইসলামিয়া একাডেমী চত্বরে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও সাহেব পাড়াবাসী

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় যেমন দ্রুত হয়েছে তেমনি রাখার হত্যাকারীদের রায়ও যেন দ্রুত কার্যকর হয়| তাঁরা রাখার হত্যাকারীদের ফাঁসি চান।

উল্লেখ্য, আলোচিত শিশু রাকিকা আক্তার রাখার সোনার দুল হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বিরোধও এই হত্যাকাণ্ডের আরো একটি কারণ।

শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মামলার ২ নম্বর আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তার দেওয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে প্রেরণ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

৩

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

৫

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

৬

অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

৭

বেরোবিতে ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন

৮

নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষায় নতুন সম্ভাবনা

৯

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

নন্দীগ্রামে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল

১১

নন্দীগ্রামে সমবায় দিবসে র‍্যালি ও উদ্যোক্তা পুরস্কার বিতরণ

১২

নোবিপ্রবির ১.৩৩ একর জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

১৩

রমনা কালী মন্দিরে কালীপূজা পরিদর্শন করলেন বিএনপির রুহুল কবির রিজভী

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেটে ককটেল বিস্ফোরণ

১৫

৭ নভেম্বরের চেতনায় শহীদ জিয়ার আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সন্ধান সরকার

১৬

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

১৭

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

১৮

ধুনটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

১৯

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো ধুনটের সন্তান ড. লতিফ

২০