রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

Share this news with

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকা থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁর নিজ ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) সন্ধ্যার পর শিমুকে শেষবারের মতো বাড়ির সামনে একটি চায়ের দোকানে দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

​নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিমু পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে অন্যতম ছিলেন। ২০০৭ সালে শহরের সুলতানপুর এলাকার সাংবাদিক আহসানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের মাত্র তিন মাস পর তাঁর স্বামী আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর থেকে শিমু তাঁর বড় বোন রাবেয়া সুলতানার সঙ্গেই বসবাস করে আসছিলেন। পারিবারিকভাবে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে এবং পরবর্তীতে সেটি বিক্রি করে তিনি তাঁর সংসার চালাতেন।

​নিহতের বড় বোন রাবেয়া সুলতানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিমুকে ঘরে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দুর্গন্ধ পান। ঘরের ভেতর থেকে দুর্গন্ধ আসায় তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

​সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে শুক্রবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৬৪। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং শুক্রবারই মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীতে পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

১০

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

১১

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১৩

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৫

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৬

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৭

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৮

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

২০