উমংনু মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবুজে ঘেরা পাহাড়ে জীবনের ভরসা— “জুম চাষ”

Share this news with

পাহাড়ের আঁকাবাঁকা ভাঁজে দাঁড়িয়ে দূর থেকে তাকালে যতদূর চোখ যায়, চোখে পড়ে সবুজের সমারোহ। কোথাও ধানের সবুজ গালিচা, কোথাও হলুদ ফুলের সুবাস, আবার কোথাও এক পায়ে দাঁড়িয়ে থাকা ভুট্টা গাছের সারি। এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বলছিলাম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি জনপদের ঐতিহ্যবাহী জুম চাষের কথা। চিরসবুজ এই পাহাড়ি অঞ্চলে জুম চাষ শুধু কৃষিকাজ নয়, বরং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও জীবিকার প্রধান অবলম্বন।

প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়ে বসবাসরত মানুষ জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। বছরের নির্দিষ্ট সময়ে পাহাড়ের আগাছা পরিষ্কার করে আগুনে পোড়ানো হয়। এরপর বৃষ্টির পানির ওপর নির্ভর করে একই জমিতে ধান, মারফা, ভুট্টা, কুমড়া, তিল, মরিচ, হলুদ, আদাসহ নানা ধরনের শস্য উৎপাদন করা হয়। এক জমিতে একসঙ্গে বিভিন্ন ফসলের চাষই জুম চাষের বিশেষ বৈশিষ্ট্য।

সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি, সবজি চাষ ও ফলদ বাগান স্থাপনে নানা উদ্যোগ গ্রহণ করলেও পাহাড়ি পরিবারগুলোর কাছে এখনো জুম চাষই সবচেয়ে নির্ভরযোগ্য জীবিকা। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সচেতনতা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা ছাড়া বিকল্প কৃষি পদ্ধতিতে অভ্যস্ত হওয়া পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সহজ নয়।

সরেজমিনে দেখা যায়, রোয়াংছড়ি সদর থেকে আংজাই পাড়া এলাকায় মূল সড়ক ধরে প্রায় এক ঘণ্টার পথ পাড়ি দিলে চোখে পড়ে ছোট-বড় অসংখ্য টিলা। নিরিবিলি পরিবেশে গাড়ির পথ শেষ করে পায়ে হেঁটে টিলার দিকে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অনন্য। ধীরে ধীরে ওপরে উঠতে উঠতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। সবুজ গাছপালা, টিলা ঘেরা নিস্তব্ধতা আর শীতল বাতাসের ছোঁয়া পথিককে এনে দেয় প্রশান্তি।

রোয়াংছড়ি সদর থেকে আংজাই পাড়া এলাকার পথ ধরে হাঁটলে দেখা যায়— পাহাড়ের টিলায় ছন ও বাঁশ দিয়ে তৈরি জুম চাষীদের বিশ্রামের জন্য ঝুপড়ি ঘর। ছবি: প্রেস ডেস্ক বিডি নিজস্ব প্রতিনিধি।

টিলার চূড়ায় উঠলেই দেখা যায় দূরের ছোট ছোট গ্রাম, পাশাপাশি পাইক্ষ্যং মৌজা ও রোয়াংছড়ি মৌজার বিস্তীর্ণ জুম খেত। সেখানে ধান, ভুট্টা, মারফা, মরিচ, হলুদ, আদা, কুমড়াসহ বিভিন্ন জাতের সবজির সমাহার নজর কাড়ে। খেতের মাঝামাঝি স্থানে ছন ও বাঁশ দিয়ে তৈরি দুটি ঝুপড়ি ঘর দাঁড়িয়ে আছে সাদামাটাভাবে। তবে এই সাধারণ ঘরগুলোই জুমিয়াদের বিশ্রামের আশ্রয়স্থল। সেখানে কয়েক মিনিট বসলে যেন দূর হয়ে যায় পথের সমস্ত ক্লান্তি।

চারপাশের দৃশ্যই সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ায়। আঁকাবাঁকা উঁচুনিচু পাহাড়ের ভাঁজে সবুজ ধানক্ষেত, বাহারি সবজির সমাহার আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে জুম খেতগুলো হয়ে উঠেছে নয়নাভিরাম। প্রকৃতির এমন সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে এক অন্যরকম অনুভূতিতে।

জুমের জমি প্রস্তুত করা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত প্রতিটি ধাপেই থাকে উৎসবের আমেজ। পাহাড়ি পরিবারগুলো দলবদ্ধভাবে কাজ করে। কেউ গাছ কাটে, কেউ আগুন জ্বালায়, আবার কেউ বীজ ছিটিয়ে দেয়। এই সম্মিলিত শ্রম ও পারস্পরিক সহযোগিতা পাহাড়ি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য।

তবে জুম চাষকে ঘিরে রয়েছে নানা সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনিয়মিত বৃষ্টিপাত, পাহাড় ধসের ঝুঁকি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারজাতকরণের সংকট জুম চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও পাহাড়ের মানুষের কাছে জুম চাষ এখনো জীবন, জীবিকা ও ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে আছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১০

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১১

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১৪

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৫

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১৭

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১৮

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৯

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

২০