আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে শিবিরের বিক্ষোভ

Share this news with

জাতীয় সংসদে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান বিএনপির এমপি মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

রবিবার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে উক্ত বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

এসময় তারা ‘পর্দা মায়ের অধিকার কেড়ে নেওয়ার সাধ্য কার’ ‘হিজাব নিকাব বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ’ ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ এমন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে, হিজাব নিয়ে এমন মন্তব্যকে নেক্কারজনক আক্ষা দিয়ে মন্তব্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মুখে ব্যক্তি স্বাধীনতার কথা বলে তারা হিজাবের বেলায় তা অস্বীকার করে। হিজাব নিয়ে মন্তব্যকারীরা আমাদের ইসলাম শেখাতে আসে এমন ইসলাম বিদ্বেষের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।

শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, “যে বিএনপি আগে মজলুম ছিল সেই বিএনপি আজ ক্ষমতা পেয়ে ইসলাম বিদ্বেষী রুপে আর্বিভূত হয়েছে। বিএনপি আপাদমস্তক ইসলাম বিদ্বেষী হিজাব বিদ্বেষী রুপ ধারণ করেছে। আপনারা আজকে সংসদে দেখেছেন শহীদ উদ্দিন চৌধুরী এনিও মনিরুল হকের বক্তব্যের সাফাই গেয়েছেন। তার বক্তব্যে আজ বিএনপি মহিলা এমপিরা ও তামাশা করেছে। আপনারাও কিন্তু আজ হিজাব কটুক্তির পক্ষে সাফাই দিয়েছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় জোহা চত্বর থেকে এই কটুক্তির তীব্র নিন্দা জানাই।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, “মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বোরকা ও হিজাব নিয়ে কটূক্তি করেছেন। ইসলামী ছাত্রশিবির এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, মদিনার সনদের আদলে রাষ্ট্র পরিচালনা করবেন। মাথায় টুপি পরে দেশের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের কথা বলেছেন। কিন্তু আজ আমরা দেখছি, জাতীয় সংসদে গিয়ে আপনারাই ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

বর্তমান প্রেক্ষাপটে আপনারাই বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মব্যবসায়ীতে পরিণত হয়েছেন। মনিরুল হক চৌধুরী তার বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা ধরে নেব, এটি শুধু তার ব্যক্তিগত বক্তব্য নয়, বরং বিএনপির অবস্থানেরই প্রতিফলন।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আজ সংসদে পর্দা সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে, তা প্রমাণ করে যে বিএনপি শুধু ব্যক্তিগতভাবে নয়, দলীয়ভাবেও ইসলামবিদ্বেষী মনোভাবের পরিচয় দিয়েছে। বিএনপি নিজেদের, জনগণের এবং দেশের সমস্যাগুলোর সমাধান না করে সারাক্ষণ সংসদে বিরোধী দলের দোষ খুঁজে বেড়ায়।

তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘ইসলাম শুধু জামায়াতে ইসলামীর নয়, ইসলাম শুধু ছাত্রশিবিরেরও নয়। আজ পর্দার বিরুদ্ধে কথা বলে সারা বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পর্দার বিরুদ্ধে বক্তব্য দেওয়া বিএনপিকে জনগণের কাছে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

২

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৩

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

৪

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

৫

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

৯

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১২

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৩

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

১৪

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১৬

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

১৭

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

১৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৯

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

২০