
লালমনিরহাট জেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর রাতভর সাঁড়াশি অভিযান। জেলাজুড়ে ০৯ জন নেতা কর্মী আটক হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শুক্রবার (৫ই জুন) লালমনিরহাট জেলাজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। এতে প্রাথমিকভাবে নয়জন নেতাকর্মীর গ্রেফতারের খবর নিশ্চিত হওয়া গিয়েছে।
পারিবারিক সুত্রগুলো জানায়, গত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)ও সংশ্লিষ্ট থানার পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের গ্রেফতার করে নিয়ে যায়।
গ্রেফতার কৃতরা হলেন— কালিগঞ্জ থানার
১. আজিজার রহমান, অধ্যক্ষ আদিতমারী সরকারি কলেজ।
২. কালিগঞ্জ উপজেলার প্রভাষক এরশাদুল হক।
৩. দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রিপন রায়।
৪. যুবলীগ কর্মী আশরাফুল হক, পাটগ্রাম উপজেলা।
৫. শাহিনুর ইসলাম শামীম, ছাত্রলীগ পাটগ্রাম পৌর শাখা। ৬. তুহিনুজ্জামান তুহিন, সভাপতি, কৃষকলীগ বুড়মারি ইউনিয়ন শাখা, হাতিবান্ধা উপজেলা।
৭. আদনান শুভ, ছাত্রলীগ, ফকিরপাড়া ইউনিয়ন শাখা
লালমনিরহাট সদর।
৮. প্রভাষক মোতালেব খন্দকার, যুগ্ন সম্পাদক জেলা যুবলীগ।
৯. লতিফুর রহমান অন্তর, জেলা ছাত্রলীগ, লালমনিরহাট।
তাদের কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত হতে কিছুটা সময় লাগবে। পুলিশ অভিযানে থাকায় গ্রেফতার বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।
অসমর্থিত সুত্র বলছে, শুক্রবার লালমনিরহাট শহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আকষ্মিক মিছিল বের করায় আইনশৃঙ্খলা বাহিনী হতভম্ব হয়ে পড়ে। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার পাঁচটি থানায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এতে নয়জন গ্রেফতারের খবর নিশ্চিত করা গিয়েছে।
মন্তব্য করুন