তিমির বনিক, মৌলভীবাজার (সিলেট) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

Share this news with

মৌলভীবাজারে কুরবানির হাটে সর্ববৃহৎ পশু হিসেবে আলোচনায় এসেছে ‘কালো মানিক’ নামের একটি ষাঁড়। নাম শুনতে সাধারণ হলেও সামনে দাঁড়ালে যেন বিস্ময়ে থমকে যেতে হয় যে কাউকে। রাজকীয় গঠন, বিশাল দেহ আর আকর্ষণীয় কালো বর্ণের কারণে ইতোমধ্যেই জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরুটি।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুধু এলাকায় নয়,সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে কালো মানিকের ছবি ও ভিডিও।

বিশাল আকৃতির দেহ ও সুগঠিত পুরো দেহের কারণে এবার বৃহত্তর মৌলভীবাজারের কুরবানির হাটে অন্যতম আকর্ষণ হতে পারে এ গরুটি। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম গ্রামে যুক্তরাজ্যে প্রবাসী খামারি আব্দুল গফ্ফার মিয়া গত ৩ বছর ধরে তার মালিকানাধীন ‘জে আর ডেইরি’ খামারে স্ব-যত্নে লালন-পালন করছেন এই গরুটিকে। দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করে এ বছর বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

এবারের কুরবানি ঈদে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে ধারণা করছে জেলার প্রাণিসম্পদ অধিদপ্তর। বর্তমানে গরুটির ওজন প্রায় ১২০০ কেজি বা ৩০ মণ। বিশাল আকৃতির কারণে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন গরুটি একনজর দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ বিস্ময় হয়ে অবাক চোখে তাকিয়ে থাকছেন কালো মানিককে।

উপজেলার উত্তর মুলাইম গ্রামে ‘জে আর ডেইরি’ নামের গরুর খামারে গিয়ে দেখা যায়, এখানে একই নামের সিরিয়েলযুক্ত তিনটি কালো রঙের ফিজিয়ান জাতের ষাঁড় লালন-পালন করা হচ্ছে। একই খামারে প্রস্তুত রয়েছে আরো দুটি গরু। এগুলোর নাম কালো মানিক-২ ও কালো মানিক-৩। এ দুটি গরুর ওজন প্রায় ১০০০ কেজি বা ২৫ মণ করে। সবগুলো ষাঁড়ের শরীর গঠন দৃষ্টিনন্দন। খামারের একটি গাভী থেকে পরপর বাচ্চা জন্ম নেয়ার পর গরুগুলো লালন-পালনের যাত্রা শুরু হয়। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফ্ফার মিয়া প্রতিদিন নিয়মিত গোসল, ওষুধ ও বাড়তি পরিচর্যার মাধ্যমে বিশেষ যত্নে লালন করা হয়েছে এই তিনটি ষাঁড়কে। তার পরিবারের সদস্যরা প্রচন্ড আগ্রহে তিনটি ষাঁড়ের নাম রেখেছেন ‘কালো মানিক’।

জে আর ডেইরি খামারের শ্রমিক আবুল বলেন, ‘কালো মানিক-১ এর ওজন হবে প্রায় ৩০ মণের মতো। বাকি দুটির ওজন ২৫ মণের মতো করে। আমি নিজে ৩ বছর ধরে নিজে তাদের লালন-পালন করেছি। বিক্রি করতে নিজের কাছেই খারাপ লাগছে। গরুগুলোর মায়ার পড়ে গেছি। তাই বিক্রি হয়ে যাবে তাই খুব কষ্ট লাগছে।’

রাজনগর উপজেলার উত্তরভাগের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলাম বলেন, ‘এ খামারে জেলার সবচেয়ে বড় গরু রয়েছে তা শুনে এখানে এসেছি। নিজের চোখে জেলার মধ্যে সবচেয়ে বড় গরু দেখে খুবই ভালো লাগছে।’

“জে আর ডেইরি”র মালিক আব্দুল গফ্ফার মিয়া বলেন, ‘আমি মূলত প্রবাসী। দীর্ঘদিন লন্ডনে বসবাস করার পর দেশে ফিরে কয়েক বছর আগে নিতান্তই শখের বসে বাড়ির পরিত্যক্ত জমিতে গড়ে তুলি খামারটি। এবারের ঈদে আমার তিনটি কালো মানিকের দাম বাজার দরের তুলনায় অনেক কম চাইছি। কালোমানিক-১ গরুটির ওজন প্রায় ৩০ মণ। অন্য দুটি প্রায় ২৫ মণের মতো। কিছুদিন আগে বড় কালোমানিকটির দাম উঠেছিল ১২ লাখ টাকা। তখন বিক্রি করিনি। তবে এখন দাম চাইছি ৮ লাখ টাকা। আর বাকি দুইটি কালো মানিকের দাম চাইছি সাড়ে ৫ লাখ করে। বড় কালো মানিকটির বয়স প্রায় ৩ বছর। অন্য দুটির বয়স দুই বছরের বেশি। প্রতিদিন তিনবেলা প্রতিটি ষাঁড়কে প্রায় ১২ কেজি দানাদার খাবার, ২০ কেজি ঘাস এবং ৭ কেজি খড় দেয়া হয়। এতে প্রতিদিন এক একটি ষাঁড়ের পেছনে প্রায় ৮০০ টাকার মতো খাবার লাগে। মাস শেষে শুধু খাবার খরচই দাঁড়ায় প্রায় লাখ টাকা।’

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘কুরবানির ঈদ সামনে রেখে এখন জেলার বিভিন্ন খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর মৌলভীবাজার জেলায় উৎপাদন হয়েছে ৭৪ হাজার ৫৮৪টি এবং চাহিদা ৭১ হাজার ৭৭২টি। স্থানীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই জেলার কুরবানির চাহিদা পূরণ সম্ভব হবে। উদ্বৃত্ত পশু দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

তিনি আরও জানান, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিশাল আকৃতির “কালো মানিক”টি পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খামারির নিবিড় পরিচর্যা, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে ওঠা গরুটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে জেলার সবচেয়ে বড় পশু।’ কালো মানিক এবারের ঈদে জেলার আকর্ষণীয় পশু হিসেবে গণ্য করা হচ্ছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০