সর্বশেষ

মিড-ডে মিলে পঁচা ডিম পেল শিক্ষার্থীরা

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পঁচা ডিম, নিম্ন মানের কলা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্যোগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং (মিড-ডে মিল) প্রকল্প চালু করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩ শত ৩৪ জন শিক্ষার্থী এ প্রকল্পের আওতায় রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহ করছে।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের নিম্নমানের পঁচা খাবার সরবরাহ করা হয়। তবে একাধিকবার শিক্ষা কর্মকর্তাকে জানালেও তিনি কোন ধরনের ব্যবস্থা নেয়নি।

মনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের খাবারের সঙ্গে এমন পঁচা নিম্নামানের খাবার দিলে তাদের শরীর অসুস্থ হবে। যেখানে সরকার তাদের পুষ্টি নিশ্চিত করণে প্রকল্পে নিয়েছে সেখানে পঁচা খাবার দেওয়া হচ্ছে।

আরেক অভিভাবক সালমা বেগম বলেন, সন্তানদের এমন পঁচা খাবার দেওয়া হচ্ছে, এসব না দেওয়া ভালো। আমাদের শিশুরা এসব খাবার খেলে অসুস্থ হয়ে যাবে।

এবিষয়ে পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা ডিম তাদের দেওয়া হয়েছিল। পরে তারা খাবার সময়ে দেখে অনেক ডিম পঁচা। পচা ডিম শিক্ষার্থীরা খেলে অসুস্থ হবে আর পঁচা ডিম খাওয়ার যোগ্য না এজন্য সেগুলো ফেরত দেওয়া হয়েছে। পরে বিষয়টি খাবার যারা সরবরাহ করে তাদের জানানো হয়েছে।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। পঁচা ডিম দেওয়া গুরুতর অপরাধ। আপনি এব্যাপারে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে পঁচা ডিম পেল শিক্ষার্থীরা

সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষক সমাবেশ করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ

শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপি

মসজিদে নামাজরত মুসল্লি হত্যার ঘটনায় আটক—১

প্রতি জোড়া পাদুকা ১৫০ টাকা মুল্য সীমা অব্যাহতি সুবিধার দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি নাসের

রাজধানীর শ্রম ভবনের সামনে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

ধুনটে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় নকল: শিক্ষার্থী বহিষ্কার

সিজদা অবস্থায় মুসল্লিকে পিঠিয়ে-খুছিয়ে হত্যা

১০

ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর আলোচনা সভা

১১

বড়লেখায় ১৯২ বস্তা ভারতীয় জিরা আটক করেছে বিজিবি

১২

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কিশোরগঞ্জে ছাত্র-শিক্ষক বহিষ্কারসহ আটক-২

১৩

ডেমরায় সুইমিংপুলের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৪

বিদ্যানন্দের যাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন

১৫

কুমিল্লা-সিলেট মহাসড়কে বাবার মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে সন্তানের মর্মান্তিক মৃত্যু

১৬

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

১৭

কালবৈশাখী ঝড়ের কবলে লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ

১৮

আছে সাইনবোর্ড নেই কোন কাজ, দৌলতপুরে থমকে আছে ফায়ার স্টেশন প্রকল্প

১৯

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

২০