আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবর শনাক্তে শিক্ষার্থীদের জন্য রাকসুর ফ্যাক্ট চেকিং কর্মশালা

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে মিথ্যা, গুজব, বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবর শনাক্ত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিয়ে ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বাংলাদেশের বিখ্যাত ফ্যাক্ট-চেকার ও ফ্যাক্ট-চেকিংভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কদরুদ্দিন শিশির অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়া, ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সেটির সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা উচিত নয়। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের এ বিষয়ে আরও সচেতন করে তুলবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গুজবের পরিবর্তে সত্য তথ্যের প্রতি আমাদের আগ্রহী হতে হবে। কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্বাস না করে আগে সত্যতা যাচাই করতে হবে। কারও সম্পর্কে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না এবং প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু লেখার আগে অবশ্যই যাচাই-বাছাই করে লেখা উচিত।

রাকসুর সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এ ফ্যাক্ট-চেকিং কর্মশালায় প্রায় তিনশতাধিক  শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০