তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত

ছবিঃ ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

Share this news with

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (২০শে এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন মনোনীত প্রার্থীর প্রাপ্ত তালিকা প্রকাশ করা হয়, তাতে জহরত আদিবের নাম নিশ্চিত করা হয়েছে।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির সাবেক সফল প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। দীর্ঘ সময় ধরে বড়লেখা ও জুড়ীবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতার সন্তান হিসেবে জহরত আদিবের মনোনয়ন প্রাপ্তি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমার পিতা যেভাবে আমৃত্যু এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমিও তাঁর আদর্শকে লালন করে বড়লেখা, জুড়ী তথা পুরো জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। এই পথচলায় আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বড়লেখা উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত আসনে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের আড্ডায়—সবখানেই এখন জহরত আদিবকে নিয়ে উৎসবের আমেজ। স্থানীয়দের মতে, এই মনোনয়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি অভাব পূরণ হলো।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

১

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

২

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৩

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৪

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৫

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৬

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৭

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৯

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১০

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১২

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৩

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৪

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৫

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৬

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৯

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

২০