উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

Share this news with

বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। রোববার সকাল থেকে বৃষ্টি কমে আসায় জেলা শহরের কয়েকটি নিম্নাঞ্চল থেকে পারনি নামতে শুরু করেছে। তবে পাহাড়ধস, সড়কের ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান–রাঙামাটি, রোয়াংছড়ি, রুমা, থানচি এবং বাঙ্গালহালিয়া–চন্দ্রঘোনা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লামা ও আলীকদমের বিভিন্ন সড়ক এখনো পানির নিচে থাকায় সেখানে স্বাভাবিক যোগাযোগ চালু হয়নি। এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে।

জেলা শহরের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও ব্রিগেড এলাকা, বেতার এলাকা ও পুলিশ লাইন এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। বালাঘাটা ব্রিগেড এলাকা ও পুলিশ লাইন এলাকায় নৌকায় চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে বাঙ্গালহালিয়ার ব্রিজঘাটা এলাকায় বেইলি সেতু ভেঙে পড়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৬৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, বিশুদ্ধ পানি, আলু, সাবান, স্যানিটারি প্যাড, ওরস্যালাইন ও মোমবাতি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২১৮ জন শিশুর জন্য গুঁড়ো দুধ, সুজি ও ডায়াপার সরবরাহ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা প্রায় ৩ হাজার ৩০০ মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রাতে ৮ হাজারের বেশি মানুষের জন্য রান্না করা খাবার প্রস্তুত রাখা হয়েছে।

তবে বন্যাকবলিত অনেক মানুষের অভিযোগ, শনিবার হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তাঁরা আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি। অনেকেই খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে অবস্থান করছেন। এসব এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছেনি বলে দাবি করেছেন তাঁরা।

জেলা শহরে বিদ্যুৎ ও অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হলেও রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম উপজেলার অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

এদিকে সাঙ্গু নদী তীরবর্তী তিন উপজেলার বিভিন্ন এলাকা এবং লামা ও আলীকদমের নিম্নাঞ্চলের অনেক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় জেলার সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০