সর্বশেষ
||অনলাইনে জুয়া জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার||ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান||দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা||বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন||ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ||আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান||নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং, পাল্টা নিন্দা ছাত্রশক্তির||রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২||রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

Share this news with

বান্দরবান পার্বত্য জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসক-নার্সের নিয়মিত উপস্থিতি নিশ্চিত, স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি বন্ধ, নতুন ভবণ চালু করা এবং হামে আক্রান্ত রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতসহ ৬দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় বান্দরবান মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলার ছাত্র-জনতা।

এ সময় তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোঃ

১। বান্দরবান জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানসম্মত হাসপাতালে উন্নীত করতে হবে।

২। চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৩। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনম, প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে নৌ-অ্যাম্বুলেন্স চালু করতে হবে।

৪। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রমে কঠোর তদারকি নিশ্চিত করে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৫। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমআরআই, সিসিইউ ও আইসিইউ স্থাপনে দ্রুত উদ্যোগ নিতে হবে।

৬। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে বক্তারা স্বাস্থ্যখাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে দুর্গম এলাকার মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী জেলার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব পার্বত্য জেলা পরিষদের ওপর ন্যস্ত হলেও দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় নানা অব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সের অনিয়মিত উপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের সংকট এবং জবাবদিহিতার অভাবে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তাদের অভিযোগ, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা এখনও পর্যাপ্তভাবে পৌঁছায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় ওষুধের সংকট, অ্যাম্বুলেন্সের অভাব এবং চিকিৎসা উপকরণের স্বল্পতার কারণে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়ছে। অনেক এলাকায় স্বাস্থ্যকেন্দ্র থাকলেও নিয়মিত চিকিৎসক না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করছেন।

তারা আরও বলেন, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত বান্দরবান জেলায় প্রায় ১ হাজার ৪০০ জন হামে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে রুমা উপজেলায় ৯ জন এবং আলীকদম উপজেলায় ১৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। হামে আক্রান্ত অধিকাংশ এলাকা দুর্গম হওয়ায় সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রায় ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করলেও স্বাস্থ্যসেবাসহ মৌলিক নাগরিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। তারা অভিযোগ করেন, অ্যান্টিভেনমের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যু, গর্ভবতী নারীর চিকিৎসা সংকট, চিকিৎসকদের গাফিলতি ও অসদাচরণের কারণে সাধারণ মানুষের মধ্যে সরকারি হাসপাতাল সম্পর্কে আস্থাহীনতা তৈরি হয়েছে।

ছাত্রনেতা সইনাং খুমী সভাপতিত্বে অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা উবাথোয়াই মারমা, থোয়াই অং মারমা, নেলসন ত্রিপুরা, সালাউ খেয়াং, নৈতিক জয় তঞ্চঙ্গ্যা ও জন ত্রিপুরা প্রমূখ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে জুয়া জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান

দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা

বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং, পাল্টা নিন্দা ছাত্রশক্তির

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২

রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১০

ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

১১

শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা

১২

ধুনটে হেরোইন উদ্ধার, দুইজন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

১৩

‎বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৪

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

১৫

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ধুনটের জলাশয়ে নিষিদ্ধ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

১৭

বগুড়ায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ

১৮

মহাদেবপুরে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার

১৯

নওগাঁর হাঁপানিয়া বাজার–বর্ষাইল–মাতাজী সড়ক প্রশস্ত করার দাবি জোরালো: প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ

২০