মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

Share this news with

বরগুনা আমতলীতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ রিয়াদ হাওলাদার (৪০) ও জাহিদ হাওলাদার (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ৮টা ১০মিনিটে আমতলী পৌরসভা ৭নং ওয়ার্ডের চৌরাস্তার দক্ষিন পাশে মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন বাস ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজনের বাড়ি আমতলী পৌরসভা ৭নং ওয়ার্ডে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হাই সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা বাস ডিপো এলাকাকে মাদক ব্যবসার নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযান শেষে এসআই মোহাম্মদ আব্দুল হাই বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(ক)/৪১ আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করা হলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১০

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১১

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১২

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৩

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৪

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৫

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৬

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৭

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৮

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০