
বরগুনার আমতলী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইয়াকুব হোসাইন। তিনি বুধবার (২৪জুন) রাতে আমতলী থানার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি এর আগে বরগুনা জেলার সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, পরে কাউখালী থানা ও পরবর্তীতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জানা যায়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কৃতি সন্তান মোঃ ইয়াকুব হোসাইন ২০১১ সালের ১ জুলাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন থানায় ওসি (তদন্ত), থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব গ্রহণ করার পর ডিবি’র ওসি মোঃ ইয়াকুব হোসাইন বরগুনা এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করেন এবং জেলার মাসিক কল্যান ও অপরাধ সভায় মে ২০২৬ মাসে অবৈধ মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ক্লুলেস মামলা উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সামগ্রিক কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছিলেন আমতলী থানা পুলিশের নবাগত ওসি ইয়াকুব হোসাইন।
আজ সাক্ষাৎকারে তিনি বলেন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা প্রয়োজন। তিনি দৃঢ় কন্ঠে বলেন মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের পক্ষে কোন তদবির চলবেনা।অপরাধ নির্মুলে তিনি আমতলী বাসীর কাছ থেকে সকল প্রকার সহযোগিতা কামনা করছেন।
মন্তব্য করুন